ট্রাম্পের স্ন্যাপ সীমিত করলো স্ন্যাপচ্যাট

৪ জুন, ২০২০ ০১:৩৭  
এখন থেকে আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টকে স্ন্যাপচ্যাটের ডিসকাভার সেকশনে দেখানো হবে না। নতুন কনটেন্ট দেখার এই সেকশনের জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট অযোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে। খবর রয়টার্স। স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমাদের ডিসকাভার সেকশনে বিনামূল্যে প্রমোশনের মাধ্যমে যারা বর্ণবাদ ও অন্যায়কে উৎসাহিত করে তাদেরকে ‘ভয়েস’-কে আমরা তুলে ধরবো না। আমাদের সমাজে বর্ণগত সহিংসতা এবং অন্যায়ের স্থান নাই। আমেরিকাতে যারা শান্তি, ভালোবাসা, সাম্য এবং ন্যায় চায় আমরা তাদের পাশে দাড়িয়েছি। স্ন্যাপচ্যাটের এই ঘোষণায় কোম্পানিটির শেয়ারমূল্য ২.৪ শতাংশ কমেছে। ট্রাম্পের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের বেশিরভাগই ক্যাম্পেইন কনটেন্ট এবং কোনো আড়ম্বর নেই যা তাঁর টুইটারে দেখা যায়। তবে ট্রাম্পের অ্যাকাউন্টটি পাবলিক থাকছে এবং ফলোয়াররা তার কনটেন্ট দেখতে পাবেন। ডিবিটেক/বিএমটি